| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবো : রেজাউল করিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৯:৩৩:৩৭:পূর্বাহ্ন  |  ১৪৪১৫২৮ বার পঠিত
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবো : রেজাউল করিম
ছবির ক্যাপশন: প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবো : রেজাউল করিম

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, দাবি আদায় না হলে প্রয়োজনে রাজপথে নামবে দেশের ওলামায়ে কেরাম ও ইসলামিক সংগঠনগুলো।

এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে গান ও নৃত্যের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবিও জানান তিনি।

মুফতি রেজাউল করিম আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। প্রাথমিকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে স্কুলগুলো খালি হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪