| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ দফা দাবিতে জাগপার কর্মসূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:১৬:২৮:অপরাহ্ন  |  ১৪২৯৪০৮ বার পঠিত
৭ দফা দাবিতে জাগপার কর্মসূচি ঘোষণা
ছবির ক্যাপশন: জাতীয় গণতান্ত্রিক পার্টির সংবাদ সম্মেলন

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনসহ ৭ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। 

মঙ্গলবার রাজধানীর পল্টনস্থ জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। 

এ সময় রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না, প্রকৃত সংস্কার বাধাগ্রস্ত হতে দেখছি এবং যেনতেন ভাবে এক জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি ও রোডম্যাপ দেখতে পাচ্ছি। গতানুগতিক জুলাই ঘোষণাপত্রের পর, আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের পরিকল্পনাহীন এক জুলাই সনদের পরিকল্পনা দেখতে পাচ্ছি।


এ সময় তিনি জাগপার পক্ষ থেকে ৭ দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো- 

১. জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন

২. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ

৩. সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ

৪. আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ

৫. জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ

৬. উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন

৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন


জাগপার পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি-

# ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল

# ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে গণসংযোগ

# ২৬ সেপ্টেম্বর সকল সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল

 রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪