| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘দেশের চিকিৎসার উপর আস্থা রাখতে পারছেন না স্বাস্থ্য উপদেষ্টা’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৬:০৬:৪৩:অপরাহ্ন  |  ১৪২৮৪৬২ বার পঠিত
‘দেশের চিকিৎসার উপর আস্থা রাখতে পারছেন না স্বাস্থ্য উপদেষ্টা’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ক্যানসারের ফলোআপ চিকিৎসার জন্য সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশের স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বিদেশে যাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। যাওয়ারই কথা। কারণ তিনি বাংলাদেশের চিকিৎসার উপর আগেও আস্থা রাখতে পারেননি, এখনো পারছেন না। আস্থা রাখারই বা কোনো কারণ আছে? সবাই কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী?

রাশেদ লেখেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যানসারে আক্রান্ত ছিলেন। এখনো নিয়মিত চিকিৎসা বা চেকআপ করাতে হয়। সম্ভবত পূর্বে যেখানে চিকিৎসা করিয়েছেন, সেখানেই ফলোআপ করতে গেছেন। এক্ষেত্রে আমি তাকে দোষ দিই না। বাঁচার আকাঙ্ক্ষা কার না আছে? আবার শারীরিক অসুস্থ অবস্থায় তার থেকে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনও আমি প্রত্যাশা করি না। তিনি তো ডাক্তারও নন, এবিষয়ে বিশেষজ্ঞও নন।’

গণঅধিকার পরিষদের এই নেতা লেখেন, ‘বরং একটা অসুস্থ মানুষের ওপর উপদেষ্টা নামক পদের বোঝা বাড়িয়ে দিয়ে তাকে আরও অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের ব্যয়ও বাড়ছে। এই দোষ তো তার নয়, বরং যারা তাকে বসিয়েছেন তাদের। তার দোষ হলো, অসুস্থ অবস্থায় দায়িত্ব নিয়ে জনগণের প্রত্যাশার পূরণ করতে না পারার ঘৃণা কুড়ানো!’

তিনি লেখেন, ‘তার (স্বাস্থ্য উপদেষ্টা) উচিত দায়িত্ব থেকে সরে গিয়ে বাকিটা জীবন চিন্তামুক্ত কাটানো। অন্যথায় এই দায়িত্বে থাকলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি তার সুস্থতা কামনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলুন, আমিন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪