| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার চার অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ২০:৫৮:১৮:অপরাহ্ন  |  ১৫৩৩৮২১ বার পঠিত
ঢাকার চার অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
ছবির ক্যাপশন: ঢাকার চার অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজধানীর চার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সংস্থাটি।

ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, শব্দদূষণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। বিষয়টি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অক্টোবর মাস থেকে পুরো বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ হর্ন না বাজানোর বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে। পরবর্তীতে এই এলাকায় হর্ন বাজালে আইনগত ব্যবস্থা নিবে ডিএনসিসি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪