| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:৪৯:৩৬:পূর্বাহ্ন  |  ১৫২৩৬৫২ বার পঠিত
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ
ছবির ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল (সিআইসি)।

সিআইসি থেকে জানানো হয়েছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।

এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্টে ১২ লাখ এবং শেখ রেহানার সঙ্গে যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।

অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল।

রিপোর্টার্স ২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪