| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১২:২৭:৫০:অপরাহ্ন  |  ১৫৬১৫১১ বার পঠিত
রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি
ছবির ক্যাপশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আওয়ামী লীগ ও জাপা নিষিদ্ধ’ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি।আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে। বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।’ 

রিপোর্টার্স ২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪