| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১২:৩১:১৪:অপরাহ্ন  |  ১৫৬২১৯০ বার পঠিত
লক্ষ্মীপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
ছবির ক্যাপশন: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক এ আসরে অংশ নিয়েছে দেশের ৬৪টি জেলা। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী (পিপিএম-সেবা), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েল, সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, শাহেদুর রহমান রাফিসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাছাড়া আজকের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথ আয়োজন উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ বনাম রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ। দুই জেলার ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতি মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা জোগায়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪