| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৯:৪১:৩৩:অপরাহ্ন  |  ২৪২ বার পঠিত
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা সাতকানিয়া শাখার ভবনের মূল ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া সরকারি কলেজসংলগ্ন একটি মসজিদের পাশে ব্যাংকটির ভবন অবস্থিত।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ওই ভবনে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস এবং ঢেমশা-সাতকানিয়া শাখার কার্যক্রম পরিচালিত হয়।

ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে প্রধান ফটকে আ*গু*ন জ্বলতে দেখে তাঁরা নিচে নেমে আসেন।

পুলিশ জানায়, ভবনের মূল ফটকের পাশে দুটি বোতল পাওয়া গেছে। এসব বোতল দেখে ধারণা করা হচ্ছে বাইরে থেকে জ্বালানি নিয়ে এসে আ*গু*ন লাগিয়ে দেওয়া হয়েছে।

এর আগেই আ*গু*ন দেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে ব্যাংকের কর্মীরা পানি ঢেলে আ*গু*ন নেভান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে বোতলজাতীয় কিছু ব্যবহার করে আ*গু*ন দেওয়ার আলামত পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে থানায় আসতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪