| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:০০:৫৩:অপরাহ্ন  |  ১৫৪৫২৪১ বার পঠিত
চাঁদপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার,চাঁদপুর: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রির জন্য নষ্ট মাংস ফ্রিজে রাখার অপরাধে চাঁদপুরের মতলবে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব ও মুন্সিরহাট বাজারে সেনা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মতলবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মুন্সিরহাট বাজারে আব্দুল হাই স্টোর মালিককে ৩ হাজার টাকা, একই অপরাধে গাজী ট্রেডার্স মালিককে ২ হাজার টাকা, মতলব বাজারে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ভাই ভাই হোটেল এন্ড কেবিন মালিককে ১০ হাজার টাকা,  একই অপরাধে আদি গান্ধি ঘোষ মালিককে ২০ হাজার টাকা,  ঘোষ কেবিন মালিককে ৩০ হাজার টাকা,  মুসলিম সুইট মিট মালিককে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেল মালিককে ৫ হাজার টাকা এবং নষ্ট পচা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় বাবুল মাংসের দোকানকে ৫ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীরা পুনরায় এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেন। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট-পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অংশ নেয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪