| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বগুড়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:১০:৩০:অপরাহ্ন  |  ১৫৩৬৬৭১ বার পঠিত
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বগুড়া
ছবির ক্যাপশন: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বগুড়া

বগুড়া প্রতিনিধি: বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বগুড়া জেলা ফুটবল দল দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া ভেনুর খেলায় স্বাগতিকরা রাজশাহী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে পরের রাউন্ড নিশ্চিত করে।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে একমাত্র গোলটি আসে খেলার ৭৫তম মিনিটে। বগুড়া দলের ৯ নম্বর জার্সিধারী তানভীর অসাধারণ শটে দলকে এগিয়ে নেন। এর আগে প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

উল্লেখ্য, এর আগে ১০ সেপ্টেম্বর রাজশাহী ভেনুতে অনুষ্ঠিত প্রথম লেগে বগুড়া জেলা দল ২-১ গোলে রাজশাহীকে পরাজিত করেছিল। 

খেলা শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এবং জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। বগুড়া ডিএফএ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন ও আতিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিন অসাধারণ খেলার জন্য বগুড়া দলের খেলোয়াড় আলামিনকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

রিপোর্টাস ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪