| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বিএনপি অফিসে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০৭:২৮:১১:পূর্বাহ্ন  |  ২২৩১৩০৪ বার পঠিত
চাঁদপুরে বিএনপি অফিসে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার মো. আলাউদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার,চাঁদপুর:চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ ঘটনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টাস ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪