| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১৭:২৫:১২:অপরাহ্ন  |  ১৫৬০৪৪০ বার পঠিত
ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবির ক্যাপশন: ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় রাজার বিশ্বাস (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে বনবিভাগের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজা কুশনা দোয়া পাড়ার মহি বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বোনাই লিটনের জমি রেজিস্ট্রি করার পর বাড়ি ফেরার পথে ট্র্যাকটি সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত রাজাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর হাসপাতালে রেফার করা হলেও পথে তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, ট্র্যাক এর ড্রাইভার ও হেলফারকে জব্দ করা হয়েছে। তবে মটরসাইকেলটি দুর্ঘটনার স্থানে পাওয়া যায়নি।

ওসি কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। নিহত রাজা পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪