| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১৭:৫৭:৫০:অপরাহ্ন  |  ১৪৫৬৮২০ বার পঠিত
বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু
ছবির ক্যাপশন: শামসুজ্জামান দুদু

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন দেয়নি। নমিনেশন বোর্ড বসবে, তারপরে নমিনেশন দেবে। আমরা ধানের শীষের পক্ষে এখন মানুষের কাছে যাচ্ছি। সবাই মনে করে ধানের শীষ জয়লাভ করলে তারা বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর, আসমানখালী ও হারদী ইউনিয়নে বিএনপির আয়োজিত পৃথক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আসমানখালীতে গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।

শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার অনেক সমস্যা। আমি দুইবার এমপি ছিলাম। কিন্তু সে সময় একবার আমাদের সরকার অল্প সময় ছিল, সেটা ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। পরের নির্বাচনে আমি ৩০ দলের সদস্য ছিলাম। গরিব মানুষের টাকাও সেই সময় আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। আমাদের যারা গরিব মানুষ, তাদেরকেও ভাতার টাকা দেওয়া হয়নি। আওয়ামী লীগ কত বড় চোরের দল, সেটা শেখ হাসিনা গত ১৫-১৬ বছরে প্রমাণ করেছেন। বাংলাদেশের সমস্ত টাকা তারা বিদেশে পাচার করেছে। লক্ষ হাজার কোটি ডলার সাধারণ মানুষের টাকা, কৃষকের টাকা, দিনমজুরের টাকা, শ্রমিকের টাকা—এগুলো তারা পাচার করে দিয়েছে। সে টাকা ফিরিয়ে আনতে হবে। সে টাকা ফিরিয়ে আনতে হলে বিএনপি সরকার দরকার।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি তানভির, সহসভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহসাধারণ সম্পাদক পিনু মুন্সী, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক ও রমজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ.তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি রানা হামিদ, সিনিয়র সহসভাপতি বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহাউদ্দিনসহ খাদিমপুর, আসমানখালী, ভাংবাড়িয়া, হাটবোয়ালিয়া, হারদী ও কুমারী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪