| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর বনানীতে দুই সিসা বারে অভিযান, জব্দ ১৫ কেজি সিসা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১৯:০৭:৫৯:অপরাহ্ন  |  ১৫৪৩৩১৫ বার পঠিত
রাজধানীর বনানীতে দুই সিসা বারে অভিযান, জব্দ ১৫ কেজি সিসা
ছবির ক্যাপশন: রাজধানীর বনানীতে দুই সিসা বারে অভিযান, জব্দ ১৫ কেজি সিসা

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজধানীর বনানীর দুই সিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বনানী ১২ ও ১৭ নম্বর সড়কে ডিএনসি’র দুটি দল বিশেষ এই অভিযান পরিচালনা করে।

আল গ্রীসিনো ও হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সিসা সেবনের মাধ্যমে তরুণদের মধ্যে নেশা ছড়িয়ে পড়ছে এমন অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে ডিএনসি’র ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম জানান, অভিযানে দুটি সিসা বার থেকে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

সিসা সেবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪