মেহেরপুর প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত অভিযান হিসেবে মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আলবাপ আলিফ খানকে (২২) আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বুধবার বিকেলে মেহেরপুর শহরের শেখপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলবাপ আলিফ খান শেখ পাড়ার আরাফাত আলিফ খানের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আলিফের বাড়িতে অভিযান চালিয়ে শাকিল গ্যাংয়ের সক্রিয় সদস্য আলবাপ আলিফ খানকে আটক করার পর তার কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ১ ইলেকট্রিক টেজার, ১ টি ফ্লোল্ডিং স্টিক এবং মোবাইল ফোন উদ্ধার করে। পরে আটক আলবাপকে উদ্ধারকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাই মেহেরপুর সেনা ক্যাম্প।
রিপোর্টার্স২৪/সোহাগ