| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাজারীবাগে ৯ তলার ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ২১:২২:২৭:অপরাহ্ন  |  ১৫৫৭৫০৫ বার পঠিত
হাজারীবাগে ৯ তলার ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজধানীর হাজারীবাগের একটি বাসার ৯ তলার ছাদ থেকে পড়ে সনাতন কুমার দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সনাতন কুমার হাজারীবাগের বাসিন্দা মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে।নিহতের ছেলে রজত চন্দ্র দাস বলেন, আজ সন্ধ্যার পর বাবা আমাদের বাসায় ৯ তলার ছাদে পায়চারি করছিলেন। হঠাৎ মাথা ঘুরে ৯ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪