| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইভ্যালির এমডি ও চেয়ারম্যান রাসেল-শামীমা দম্পতির তিন বছরের দণ্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৮:২৬:০৩:পূর্বাহ্ন  |  ১৫১৭৮৪৭ বার পঠিত
ইভ্যালির এমডি ও চেয়ারম্যান রাসেল-শামীমা দম্পতির তিন বছরের দণ্ড
ছবির ক্যাপশন: ইভ্যালির এমডি ও চেয়ারম্যান রাসেল-শামীমা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় তাদের এই শাস্তি দেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রায় দেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে। তবে এই রায় যথেষ্ট নয়।

জানা যায়, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মো আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী ২০২৩ সালের ৭ ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিনই মামলার তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণার উদ্দেশ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদেরকে আকৃষ্ট করে। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন। ইভ্যালির কোম্পানি থেকে ৭-৩০ দিনের মধ্যে পন্য সরবরাহ করার কথা থাকলেও, তারা পণ্য সরবরাহ না করে উল্টো ছলচাতুরীর আশ্রয় নিয়ে বাদীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎ করে।

মামলাটির বিচারকালে ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। 



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪