| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৮:৪৬:০১:পূর্বাহ্ন  |  ১৫৩১৭৯৬ বার পঠিত
দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম
ছবির ক্যাপশন: দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুর্নগঠনের জন‍্য সংলাপ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরও গত ৩ নির্বাচনে দুর্নীতি হয়েছিলো বলেও উল্লেখ করেন সুজন সম্পাদক।

তিনি জানান, এবারের নির্বাচনেও দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয়। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে উল্লেখ করে বদিউল আলম বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুর্নগঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪