| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:৪৫:২২:পূর্বাহ্ন  |  ১৫২৭৪৯১ বার পঠিত
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
ছবির ক্যাপশন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার দায়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমান, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের আবু তালহার ছেলে।

মামলার এজাহারসূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল মজিদ সরকারের মেয়ে সুমাইয়া সুরুভি উভয়ে উভয়ের প্রেমে পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তুর বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইসমাইল তার স্ত্রীকে নির্যাতন চালাতে থাকে। এরই এক পর্যায়ে ২০২০ সালের ১৯শে জুন শুক্রবার দুপুরে সুমাইয়া সুরুভিকে শ্বাসরোধে হত্যা করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল ও তার পরিবারের সদস্যরা। ঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদি হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত, স্বাক্ষ্যগ্রহন ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারক এই রায় প্রদান করেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪