| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয় দিনের সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্রসচিব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১১:০৬:২৭:পূর্বাহ্ন  |  ১৫২৫৫৮০ বার পঠিত
নয় দিনের সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্রসচিব

সিনিয়র রিপোর্টার : দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদারে সরকারি সফরে পাকিস্তান গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান বলেন, ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে সিনিয়র সচিব নাসিমুল গনিকে পাকিস্তানের ফেডারেল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বিমানবন্দরে স্বাগত জানান।

জানা গেছে, সফরে বাংলাদেশ ও পাকিস্তান দু’দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দু’দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া এ সফরে দু’দেশের মধ্যকার ‘কমবেটিং ইল্লিসিটি ট্রাফিকিং অ্যান্ড অ্যাবিউজ অব নারকোটিক ড্রাগস, সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সস অ্যান্ড দেয়ার প্রিকার্সাস’ শীর্ষক সমঝোতা স্মারক সই হবে।

সফরে স্বরাষ্ট্রসচিব পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ ও বাংলাদেশ মিশন, করাচিতে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন। তাছাড়া তিনি পাকিস্তানে বাস্তবায়িত সেফ সিটি প্রকল্প, পাকিস্তান পুলিশ একাডেমি এবং পাকিস্তান ডিরেক্টরেট জেনারেল অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট (ডিজিআইপি) পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন সচিব। দু’দেশের মধ্যে ক‚টনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে।


রিপোর্টার্স ২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪