| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের সমাবেশ শুরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:১৮:৪৪:অপরাহ্ন  |  ১৪৩২৭৫৬ বার পঠিত
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের সমাবেশ শুরু

সিনিয়র রিপোর্টার : জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর ( প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর মহানগর শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও উপস্থিত রয়েছেন।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪