| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেজাল বিট লবণ তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৩৯:২৪:অপরাহ্ন  |  ১৫৫২২৫৯ বার পঠিত
ভেজাল বিট লবণ তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: ভেজাল বিট লবণ তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: গরু ছাগলের চামড়ায় ব্যবহারের লবনে রং মিশিয়ে বিট লবণ তৈরি হতো একটি কারখানায়। সেখান থেকে বাজারে বিক্রি হতো দেদারসে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া গেল সেই কারখানার সন্ধান। বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী শিববাটি ব্রীজ সংলগ্ন স্থানে এ কারখানা।

বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সেখানে অভিযান চালিয়ে ৬০ বস্তা লবন জব্দ করে তা ধ্বংস করা হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা করেন অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, বগুড়ার বিভিন্ন বাজারে খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হতো সেই লবণ কোথা থেকে আসে তা অনুসন্ধান করতেই তারা খবর পান এই কারখানার। কবি হোসেন নামে এক ব্যক্তি এখানে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে এ কারখানা পরিচালনা করছিলেন। অভিযানে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া খাবার অযোগ্য লবনে রং মিশিয়ে বিট লবণ তৈরি ও তা বাজারজাত করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, প্রতি কেজি ১০ টাকা দরে এসব লবন কিনে মেশিনে গুড়া করে ২৫ টাকা কেজি দরে বিট লবণ হিসেবে বিক্রি করতো।

অভিযানে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪