| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৫৮:২৭:অপরাহ্ন  |  ১৫৩৬৫১৫ বার পঠিত
জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল
ছবির ক্যাপশন: জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন দিন। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। 

তিনি বুধবার ( ১৭ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে একথা বলেন। শহর সেক্রেটারী আকসুর জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ,অধ্যাপক আব্দুস সালাম তুহিন, নিজাম উদ্দিন প্রমুখ।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। পি আর পদ্বতির ভোট দাবী করে তিনি বলেন এটা এখন জনগনের দাবী। এ পদ্বতিতে ভোট হলে কোন ভোটারের ভোট নস্ট হবে না। তিনি সরকারের উভয় কক্ষে পিআর পদ্বতির জোর দাবী জানান।

এসময় তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের জোর দাবী এবং আগামী ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সফল করার জোর দাবী জানান।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪