| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নেয়া হলো গ্রামের বাড়িতে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১৩:৩৪:৩১:অপরাহ্ন  |  ১৫৩৯৫২৮ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নেয়া হলো গ্রামের বাড়িতে
ছবির ক্যাপশন: নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নেয়া হলো গ্রামের বাড়িতে

খাগড়াছড়ি,প্রতিনিধি: খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।

বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) বিকেল ৩টা খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।


এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুর রহমান এবং শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এর জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত ছিলেন।




নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪