| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১৪:৪২:২৮:অপরাহ্ন  |  ১৫৫২৬৬৮ বার পঠিত
পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গতকাল পঞ্চগড় এলাকায় ভুয়া মিছিল নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। পার্শবর্তী দেশ থেকে যে মিথ্যা সংবাদ দেয় তা আপনাদের কাউন্টার করতে হবে। এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মন্ডপের কাজ চলছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে ‘অধিনায়ক কনফারেন্স’ অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব  কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ছোট খাটো ঘটনা কিছু ঘটতে পারে। আপনাদের (সাংবাদিক) কাছে কোনো তথ্য থাকলে সেগুলো দ্রুত বাহিনীগুলোর দিলে সবচেয়ে ভালো। ৩৩ হাজারের ওপরে পূজামন্ডপ আছে। পূজা শুরু থেকে শেষ পাঁচদিনে মূলত নিরাপত্তা কড়াকড়া থাকবে। এসময় প্রতিটি মন্ডপে আনসার সদস্য থাকবে, এছাড়া পূজা কমিটির সাতজন করে নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি পুলিশ ও র‌্যাব থাকবে, সীমান্ত এলাকায় থাকবে বিজিবি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রশংসা করে। এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪