ময়মনসিংহ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পুলিশের উর্ধ্বন কর্মকর্তা , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, হিন্দু স¤প্রদায়ের নেতারা ও জেলার গণমাধ্যমকর্মীরা।
সভায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার, সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষা এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রæতি দেওয়া হয়।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হবে এটাই আমাদের লক্ষ্য।
রিপোর্টার্স২৪/এসএন