| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নের নজির বিরল: টিআইবি নির্বাহী পরিচালক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৬:২৩:০৮:পূর্বাহ্ন  |  ১৫১৫৬২৮ বার পঠিত
বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নের নজির বিরল: টিআইবি নির্বাহী পরিচালক
ছবির ক্যাপশন: টিআইবি নির্বাহী পরিচালক/ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে— এমন উদাহরণ খুবই বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "দলীয়করণ এখনো রয়ে গেছে, শুধু রূপ বদলেছে।"

তার মতে, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র এবং আইন প্রয়োগকারী সংস্থা—এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। 

তিনি আরও বলেন, এই তিন শক্তির টানাপোড়েনের মধ্য দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গত ৫৪ বছর ধরেই দলীয়করণের কারণে দেশ নানামুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে। একই সঙ্গে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, সেটিও চিহ্নিত করা জরুরি।

তিনি জানান, এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।

যদিও সবকিছু সত্ত্বেও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪