| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী তরি ভিড়বে: বদিউল আলম মজুমদার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৭:৩৬:৪০:পূর্বাহ্ন  |  ১৫২২২৩৯ বার পঠিত
নির্বাচনী তরি ভিড়বে: বদিউল আলম মজুমদার
ছবির ক্যাপশন: নির্বাচনী তরি ভিড়বে: বদিউল আলম মজুমদার

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদি যে, তরি ভিড়বে। ঐক্যমতে পৌছানোর মাধ্যমে একটি সুষ্টু নিরপেক্ষ নির্বাচন হবে।

শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্থ হবে।

সু-শাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সুজন সম্পাদ বদিউল আলম মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার ও দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন মেহেরপুর জেলা শাখার সম্পাদক সৈয়দ জাকির হোসেনম, গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পিএফজির পিস এ্যাম্বাসেডর জুলফিকার আলি ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক ও পিস অ্যাম্বাসেডর জাকিয়া আক্তার আল্পনা, গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪