সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন,‘যারা এই দেশকে তাবেদার বানিয়ে রাখতে চায়, তাদের করদ রাজ্যে পরিনত করতে চায়, তারা এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবি, রাজনীতিবিদদের কিনতে সফল হলেও জামায়াতকে কিনতে ব্যর্থ হয়েছে। তাই তারা তাদের আশীর্বাদপুষ্ট শক্তিগুলো দ্বারা ৭১ এর পর থেকে বারবার জামায়াতকে নানাভাবে ধ্বংসের অপচেষ্টা চালিয়েছে, নির্যাতন করেছে। গত ১৭ বছর জামায়াতে ইসলামী ছিল সবচেয়ে বেশি নির্যাতিত।’
তিনি আরও বলেন, ‘জনগনের ভোটে নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এদেশ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি, চাদাবাজি-দখলবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। এই কাজ একমাত্র জামায়াতের দ্বারাই সম্ভব, কারন জামায়াতে ইসলামির নেতা-কর্মিরা এই সকল অপকর্ম থেকে মুক্ত।’
শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা গুড়ের বাজারে পৌর জামায়াত আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘২৪এর জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে, কারও নতুন স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে হলে অবশ্যই পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। সেই নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।’
প্রিন্সিপাল গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন সিরাজঞ্জ জেলা আইনজীবি সমিতি’র সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান, পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ প্রমূখ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা