| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির গোলাগুলি, গুলিতে গৃহবধূর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:১৫:২৮:অপরাহ্ন  |  ১৫২৮৯৬৪ বার পঠিত
বিএনপির গোলাগুলি, গুলিতে গৃহবধূর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হন আরও আরও পাঁচজন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪