| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:১৫:১৯:অপরাহ্ন  |  ১৫১৩৫৮৬ বার পঠিত
গুলশানে ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার  ৪
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : রাজধানীর গুলশান থানার নর্দা এলাকায় অভিযান চালিয়ে করে ১ হাজার ১০০ ইয়াবা এবং ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. হেনা আক্তার (৪৪), মো. সৈকত ইসলাম (২০), মো. সিরাজ আহমেদ রিফাত (২১) ও মো. খায়রুল ইসলাম (১৯)। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তাদের  গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা গেছে, নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানীতে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪