| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের মডেল হবে মেহেরপুর: ড. বদিউল আলম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:৪২:৫৭:অপরাহ্ন  |  ১৪৫৪০৬৭ বার পঠিত
বাংলাদেশের মডেল হবে মেহেরপুর: ড. বদিউল আলম
ছবির ক্যাপশন: ড. বদিউল আলম মজুমদার

মেহেরপুর প্রতিনিধি: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। এ জন্য আমরা গর্বিত। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন সারা বাংলাদেশের মধ্যে মডেল করা হবে। আর এ জন্য এ জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজ বুঝে নিতে হবে।

স্বাস্থ্য, শিক্ষা ও অর্থ-সামাজিক উন্নয়নে সারা বাংলাদেশের জন্য মেহেরপুর জেলা দৃষ্টান্ত স্থাপন করবে। মেহেরপুর একদিন উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাবে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৮ তলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি চিকিৎসকরা কমিশন বাণিজ্যে ব্যস্ত। এটি রোধ করতে হবে। তা নাহলে সুচিকিৎসা থেকে বাঞ্চিত হবেন সাধারণ মানুষ। এখানে জনপ্রশাসন সচিব, স্বাস্থ্যসচিব, পরিকল্পনা সচিব অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি তা দ্রুত বাস্তবায়ন হবে। আমি এক বছর পর এসে দেখবো এই হাসপাতালটি নিজেই রোগী না সুস্থ্য।’

ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, 

পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইউ সচিব মো. কামাল উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মজিবুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাইদ, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শাইলা জাহান প্রমুখ।

এছাড়াও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, মেহেরপুর কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান বক্তব্য রাখেন।

এর আগে অতিথিবৃন্দ ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হসাপাতালের নতুন ভবনে স্বাস্থ্য সেবা কার্যক্রমের ফলক উম্মোচন করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪