| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ, একই পরিবারের চার জন দগ্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৩:৫৪:৩২:পূর্বাহ্ন  |  ১৫৫২১৪৫ বার পঠিত
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ, একই পরিবারের চার জন দগ্ধ
ছবির ক্যাপশন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ, একই পরিবারের চার জন দগ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, ওই বাসায় পরিবারের ৪ সদস্য থাকেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই দগ্ধ হন।

আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছে। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাদের ৪ জনের অবস্থায়ই গুরুতর। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪