| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো ষড়যন্ত্র বিএনপির জয় রুখতে পারবে না: দুলু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১২:০০:০২:অপরাহ্ন  |  ১৫৪৭৯২৯ বার পঠিত
কোনো ষড়যন্ত্র বিএনপির জয় রুখতে পারবে না: দুলু
ছবির ক্যাপশন: রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক সভায় এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে যাদের দেখিনাই ৫ আগস্টের পর অসংখ্য মানুষের ভিড়। তারা দলের মধ্যে নানান রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। মীরজাফর, ঘষেটি বেগম, রাজবল্লভ ঊর্মি চাঁদের জন্য নবাব সিরাজ উদ দৌলার পতন হয়েছিল। 

তিনি বলেন, ‘৫ আগস্টের পর অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এমন ঘটনা জানতে পারলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে যারা আওয়ামী লীগ করতেন না। নানা কারণে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছে। কোনো পদ-পদবিতে ছিলেন না তাদের বিষয়ে আপনারা ভেবে দেখতে পারেন।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম তালিমের নামে আমাদের বিএনপির নেতাকর্মীদের মা-বোনদের ডেকে নিয়ে তাদের রাজনীতির ওপর প্রভাব বিস্তার করছেন। এটা কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে।’

রুহুল কুদ্দুস দুলু বলেন, ‘যারা ধর্মের নামে মিথ্যাচার করে। তারা বিএনপিকে লুটেরা, চাঁদাবাজ অপবাদ দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকাতে হবে। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষ্যে সবাইকে সচেতন থেকে হিন্দু সম্প্রদায়ের এ উৎসব যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বলেছেন।‘

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪