| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১২:৩৩:২২:অপরাহ্ন  |  ১৫২৪২৫১ বার পঠিত
আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উঁচিয়ে ধরবো তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। এই সম্মেলন থেকে একটি সুন্দর নেতৃত্ব উঠে আসবে, যার মাধ্যমে আমরা নির্বাচনের সময় ঘরে ঘরে যাবো। এটি তারেক রহমানের সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটি ঘরে যেতে হবে, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে আমাদের মা-বোনেরা, যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদেরসহ সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা দলকে একত্রিত করবো, ঐক্যবদ্ধ রাখবো।

এ্যানি আরও বলেন, আজ আমরা সবাই এক মঞ্চে একত্রিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন গড়তে পেরেছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। জেলা বিএনপির নেতৃত্বে রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজ একটি ছায়াতলে, একটি মঞ্চে, প্রধান অতিথির উপস্থিতিতে একত্রিত হয়েছি ঐক্যবদ্ধভাবে।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪