| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭টা যুদ্ধ থামিয়েছি, আমার নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৪৩:৪৬:পূর্বাহ্ন  |  ১৫১০৬১০ বার পঠিত
৭টা যুদ্ধ থামিয়েছি, আমার নোবেল পাওয়া উচিত: ট্রাম্প
ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্প / ফাইল ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব তার, আর এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

তার মতে, তার থামানো সাতটি যুদ্ধের প্রতিটার জন্যই আলাদা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।”

তিনি আরও বলেন, “একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দুই দেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি— ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।”

ট্রাম্প আরও বলেন, “ভারতের সঙ্গে যেমন বলেছিলাম, যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রাখো, তাদের পারমাণবিক অস্ত্র আছে। এরপর তারা থেমে যায়।”

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, অনেকে তাকে বলেছেন- যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন তবে নোবেল পুরস্কার পাবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলি, তাহলে বাকি সাতটা কী? আমার তো প্রতিটির জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে পুরস্কার মিলতে পারে। আমি বললাম, আমি তো সাতটা থামিয়েছি, এটা তো মাত্র একটা— যদিও বড় যুদ্ধ।”

রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তবে তিনি হতাশ হয়েছেন। তবু কোনো না কোনোভাবে এ যুদ্ধও শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪