| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ৫১

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০৩:০৮:২১:পূর্বাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
ডিএমপির অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ৫১

স্টাফ রিপোর্টার: শনিবার (২ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১ মে) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে তিনজন, শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে সাতজন, আদাবর থানা থেকে ১২ জন, মোহাম্মদপুর থানা থেকে ১২ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান বিজয় (২২), মো. মইন উদ্দিন তাহসান (২১), মো. জসিম তালুকদার (২৬), মো. দুঃখু মিয়া (১৯), ফাতেমা আক্তার অপি (৩৮), মো. আনোয়ার হোসেন  (২৭), মো. রবিউল আওয়াল  (২৫), মো. ওমর ফারুক রাতুল (২২), মো. আবু বক্কর (৩২), মো.  জনি হোসেন (৩০), মো. সোয়েব (১৯), মোহাম্মদ আলী (২৫), মো. মিন্টু (৩০), মাহবুব রেজা সুজন (৩৫), শাকিল (২৫), মো. রাফি (২৩), মো. কবিরুল ইসলাম (২১), মো. সিয়াম ইসলাম (১৮), মো. রাব্বী (২৫), মো. রনি (১৮), আল আমিন (১৮), মো. শহিন সাইদ (১৮), মো. আল আমিন (২৫), মো. আসাদুল খান (৩৮), মো. আবু হেনা মোস্তফা কামাল (২৩), মোতালেব (৩২), মো. কাউসার হাসান (২৩), মো. এরশাদুল হক (৩২), আনোয়ার হোসেন (৩০), নুর মোহাম্মদ (২৯), মো. রমজান (৫০), মো. শফিকুল ইসলাম (৪০), মো. আ. খালেক (৫০), মো. আপেল মাহমুদ (২৫), মো. আসলাম (৩৯), মো. সোহান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. সামির (২১), মো. আবুল হোসেন (২৭), নূর আলম (৩৫), মো. মজনু (৪০), মো. বিল্লাল হোসেন ওরফে রাজিব (২৪), মো. ইমন (১৯), আনোয়ার হোসেন অনিক (২২), মিরাজুল ইসলাম শিপন (১৯), মো. আল আমিন (৩২), মো. দুলু মিয়া (৩৪), আনোয়ার হোসেন (৪৫), মো. বিপ্লব (২৯), আল-আমিন (২৮) ও মো. শিমুল বিশ্বাস (১৮)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪