| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ১৩:০০:৩২:অপরাহ্ন  |  ১৫১৩৮২২ বার পঠিত
মাগুরার শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : "দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর রবিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর বাস্তবায়নে ও সহযোগিতায় শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

দেশের গ্রামীন ও প্রান্তিক জনগনের জন্য চক্ষু রোগ একটি সাধারন সমস্যা, বিশেষত ৪০ বছর বয়সী অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভুগে থাকেন। এসব সমস্যাগুলো সহজে সমাধানযোগ্য হলেও দারিদ্রতা ও সচেতনতার অভাবে অনেকেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। সময় মত চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে।  

ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে এ সময় সকল রোগীর চক্ষু পরীক্ষা, প্রাথমিক চক্ষু সেবা প্রদান, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা এবং নিকট দৃষ্টি সম্পন্ন চক্ষু রোগীদের ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মাগুরা-২ অঞ্চল ফারহানা বিনতে সেলিম, ফরিদপুর ডিভিশনাল কোঅর্ডিনেটর সাউথ ইস্ট ডিভিশনের মো. জামির আলী, শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিরাজ আলী, শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আনিছার রহমান, শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক এসসিডিপি মো. মতিয়ার রহমান, মাগুরা রিজিওনাল কোঅর্ডিনেটর সুনিল কুমার মিস্ত্রীসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় ৩'শত ২০ জন রুগীর চক্ষু পরীক্ষা ও ৩' শত রুগীর জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। তবে, ব্র্যাকের এই ধরণের জনকল্যানমূখী প্রোগ্রাম অদুর ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানা যায়।


রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪