| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা: আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:০৫:৫১:অপরাহ্ন  |  ১৫১২১৭০ বার পঠিত
নির্বাচনের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা: আমীর খসরু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এদিন বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধনসহ ব্যবসাখাতে নানান সমস্যা নিয়ে ব্যবসায়ীরা আলোচনা করেন।

আমীর খসরু আরও বলেন, দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আমরা আলোচনা করেছি- এই মুহূর্তে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনটা স্থগিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ।

এ ছাড়া ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪