| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ০৬:১৯:৩২:পূর্বাহ্ন  |  ১৪৯৫৪৬৮ বার পঠিত
কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ
ছবির ক্যাপশন: কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বল্লা করোনেশন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ১, ২, ৩ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

তিনি বলেন, দেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র স্তব্ধ হয়ে পড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ দুঃশাসনের কবলে। এ অবস্থা থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সুনির্দিষ্ট রূপরেখা। প্রতিটি ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, সহ-সভাপতি আব্দুল কাদের, আবুল হাসেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বল্লা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য আতিয়ার রহমান।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪