| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১১:০০:৩৫:পূর্বাহ্ন  |  ১৫১৬৪৯৯ বার পঠিত
এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর মধ্যেই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতারা একত্র হচ্ছেন। বৈঠকে গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে এবং স্থায়ী শান্তির পথ খুঁজতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের প্রতি স্বীকৃতির ধারা ক্রমশ আরও সুদৃঢ় হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের টার্নিং পয়েন্ট তৈরি করবে। কারণ ইউরোপের আরও কয়েকটি দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে। তারা যদি একে একে সেই স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলের ওপর ক‚টনৈতিক চাপ বহুগুণে বৃদ্ধি পাবে।

তবে নেতানিয়াহুর দাবি, এই স্বীকৃতিগুলো হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আরও উসকে দেবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪