| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১১:২৫:০২:পূর্বাহ্ন  |  ১৫১১৮০৯ বার পঠিত
লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ছবির ক্যাপশন: বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন ফয়েজ হোসেন, মো. হৃদয়, মো. সোহেল ও শিহাব উদ্দিন। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী।  

আটক ফয়েজ সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে, হৃদয় একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে, সোহেল পশ্চিম লক্ষ্মীপুত এলাকার আলী আকবরের ছেলে ও শিহাব সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে।  

সেনাবাহিনী জানায়, আটক ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ, নগদের টাকা নিয়ে যায়। ঘটনাস্থল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, ২টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

রিপোটার্স ২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪