| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি পাবে ১৫০টি আসন, তবে বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না : পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:০২:১০:অপরাহ্ন  |  ১৪৯৫৬৭১ বার পঠিত
এনসিপি পাবে ১৫০টি আসন, তবে বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না : পাটওয়ারী

সিনিয়র রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিবো ইনশাল্লাহ। ৩০০ আসনে জয়ের জন্য লড়বো। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি। আর বিএনপি ৫০-১০০ এর বেশি আসন পাবে না। 

সোমবার বিকেলে রাজধানীর আঁগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সুখবর আসছে। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে কোনো একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন আলেম সমাজ, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, নারী ও সাংবাদিকদের প্রার্থিতা থাকবে। এছাড়া গণঅভ্যুত্থানের শ্রমিক, দিনমজুর, কৃষকদেরও প্রার্থিতা থাকবে।

পাটওয়ারী আরও বলেন, ধর্মভিত্তিক বøক, বিএনপি বøকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা বøক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে, সবগুলো দল একীভ‚ত হবে। একীভ‚ত হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কী প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা চলছে।

পাটওয়ারী আরও বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নাম থাকবে না। আগামীর নির্বাচন হবে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪