| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:০৬:৪৪:অপরাহ্ন  |  ১৪৯৪৭৩৯ বার পঠিত
নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত স্থান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর সংলগ্ন বড়াল নদী পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার( ২২ সেপ্টেম্বর) স্থানটি পরিদর্শনে যান জেলা প্রশাসক। 

এসময় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ আয়োজন উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ নৌকা বাইচ প্রতিযোগিতা। এর মাধ্যমে মানুষ নির্মল আনন্দ উপভোগের সুযোগ পায়। চলতি বছর জাতীয় পর্যায়ে নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে।’




প্রসঙ্গত, বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ২৭শে সেপ্টেম্বর শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতা।

রিপোটার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪