| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাবতলী উপজেলার জয়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৪:৫০:৪৪:অপরাহ্ন  |  ১৫১৭০৫৩ বার পঠিত
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাবতলী উপজেলার জয়

বগুড়া প্রতিনিধি : জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবারের খেলায় গাবতলী উপজেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করেছে । নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের ড্র ছিল । শিবগঞ্জের পক্ষে ইব্রাহিম প্রথমার্ধের ১৩ মিনিটে প্রথম গোল করেন। 

গাবতলীর পক্ষে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আলামিন গোল পরিশোধ করেন । ট্রাইবেকারে গাবতলী উপজেলা ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন রাকিব তাকে সহযোগিতা করেন জোবায়ের ,শাকিল ও লিটন । ম্যান অব দ্যা ম্যাচ গাবতলী উপজেলার আল- আমিন। জুলাই শহীদ শাকিল হাসান মানিকের পিতা শাহিনুর ইসলাম  ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য  খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন ,মাকসুদুল আলম বুলবুল ,আতিক প্রমুখ । মঙ্গলবার এর খেলা  বগুড়া সদর উপজেলা বনাম নন্দীগ্রাম উপজেলা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪