| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কচুয়ায় সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৪:৫৫:৩৯:অপরাহ্ন  |  ১৫২১০৯৩ বার পঠিত
কচুয়ায় সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে সড়কের দুইপাশে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত  উপজেলার বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু করে কড়ইয়া ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়াবাসীর স্বপ্ন ছিল সড়কটির পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা দখলমুক্ত করা। বিশ্বরোড এলাকাটি যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। সড়কের দুইপাশে অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। উচ্ছেদ অভিযানে পুলিশ উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য কয়েক দফায় মাইকিং করে নির্দেশনা দেয়া হয়। কিন্তু নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী মো.আবু হানিফ, হাজীগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪