| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবিদুর রহমান সোহেল ফুটবলের চূড়ান্ত পর্বে ২০নং ওয়ার্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:০২:১০:পূর্বাহ্ন  |  ২৩৯৬০৯০ বার পঠিত
আবিদুর রহমান সোহেল ফুটবলের চূড়ান্ত পর্বে ২০নং ওয়ার্ড

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫” এর মানিকচক ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে ২০নং ওয়ার্ড। সোমবার বিকেলে মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ১৯নং ওয়ার্ডকে ১-০ গোলে  হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০নং ওয়ার্ড। 

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। 

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আইবিডব্লিউএফ এর বগুড়া অঞ্চল প্রধান বিশিষ্ট ব্যবসায়ী নেতা সেলিম রেজা, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, আব্দুল ওয়াদুদ, ১৯নং ওয়াের্ড  জামায়াতের আমির মাস্সটার ওসমান গণি, ২০নং ওয়ার্ডের আমির সামশুল আলম প্রমূখ। টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বের প্রথম সেমিফাইনালে আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে মুখোমুখী হবে গোকুল ইউনিয়ন বনাম ১৬নং ওয়ার্ড এবং ২৯ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ১২নং ওয়ার্ড  বনাম ২০ নম্বর ওয়ার্ড।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪