তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া। জেলা সদরে চলাচলের একমাত্র আঞ্চলিক সড়ক এটি যা বর্তমানে মৃত্যুফাদে পরিনিত হয়েছে।গর্ত খানাখন্দে থাকায় বেহাল দশায় রয়েছে সড়কটি । চলাচলে দু্র্ভোগে পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের। দ্রতই নষ্ট হচ্ছে ছোট বড় যানবহনের যন্ত্রাংশ।
ভোগান্তিতে রয়েছে ধোবাউড়া, ফুলপুর এবং তারাকান্দা উপজেলার কয়েক লাখ মানুষ।
বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে জন সাধারণকে। ৩০ কি.মি. সড়কের ৫০ মিনিটে যাওয়া রাস্তার দুই ঘন্টারও বেশী সময় ব্যায় হচ্ছে বর্তমানে।এ বিষয়ে তারাকান্দা উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার জানান,তারাকান্দা - ধৌবাউড়া সড়কটি ১৪ কি.মি. রাস্তার প্রায় সাড়ে ৪ কি.মি. রাস্তার সংস্কারের প্রস্তাব করা হয়েছে।
দ্রুতই সংস্কার করে রাস্তাটি চলাচলে উপযোগী করার উর্ধ্বতন কর্তৃকপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রিপোর্টার্স২৪/এসএন