| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ সিটিতে মোট ৯২টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:৪৮:৫৫:অপরাহ্ন  |  ১৫৩০৭২১ বার পঠিত
ময়মনসিংহ সিটিতে মোট ৯২টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে

ময়মনসিংহ প্রতিনিধি: সোমবার (২২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ।

সভায় বক্তারা বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের দেশের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। সম্প্রীতির এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে মোট ৯২টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও পূজা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি  এবং  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪