| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে এতিম শিশুরা পেলো চালসহ পুষ্টিকর খাদ্য সামগ্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৬:০২:৫১:অপরাহ্ন  |  ১৫৩৭৬০৬ বার পঠিত
কুড়িগ্রামে এতিম শিশুরা পেলো চালসহ পুষ্টিকর খাদ্য সামগ্রী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৩৮ জন এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সংস্থাটি খাদ্য হিসেবে ৩০ কেজি চাল, ডাল ৩ কেজি, নুডুলস ৩ প্যাকেট, ফলমূল ৩ কেজি, বাদাম দেড় কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, ৫শ গ্রাম হরলিক্স ৩ বয়াম, বিস্কুট ৩ কেজি ও দুধ দেড় লিটার। এছাড়া সংস্থাটি শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয়।

সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ইমপ্যাক্ট ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্টের সহয়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ শাহীন, রংপুর অঞ্চল প্রতিনিধি শামীম রায়হান প্রমুখ।

শামীম রায়হান জানান, দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারাদেশে ৪০০ এতিম শিশুদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর অরফ্যান কেয়ার প্রোগ্রোমের আওতায় এসব এতিম শিশুদের মাঝে বিনামূল্যে বছরে ৪ বার ত্রৈমাসিক খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয়।

এক শিশুর মা উম্মে কুলসুম বেগম বলেন, জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ খাদ্য সহয়তা পেয়ে আমি খুব খুশি। আমার স্বামী কয়েক বছর আগে মারা যান আমার সন্তানকে লালন পালন নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমি খবর পেয়ে এখানে এসেছি এই সংস্থা আমার সন্তানের দায়িত্ব নিলো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

আরেক মা তাছনিন জাকিয়া রুনা বলেন, ‘আমার স্বামী করোনায় মারা যান। আমার ছেলে ও একটি মেয়ে আছে। খুব দু:শ্চিতায় ছিলাম। আমার পরিবারের লোকজন কেউ তেমন একটা পাশে ছিলো না। আমার সন্তানের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা দিবে। এই জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানাই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪